• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬, ০৯:৩৬
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) মো. কামরুজ্জামান ও এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল যশোর কোতোয়ালি মডেল থানার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, নড়াইল থেকে যশোরগামী অথৈয় সোহান পরিবহনের একটি বাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এ-১ নম্বর আসনের যাত্রী মো. হযরত আলী (৫২)-এর কাছে থাকা একটি নেভি ব্লু রঙের ব্যাগ তল্লাশি করে লইট্টা শুটকির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

আটক হযরত আলীর বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তি মো. হযরত আলী বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর কবরস্থানের পাশের বাসিন্দা মো. জামাত আলীর ছেলে। বর্তমানে তিনি বেনাপোল পোর্ট থানার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ী মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করেন।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উদ্ধারকৃত আলামত হিসেবে ৩ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।