• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের আলোচনা ও খাবার বিতরণ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬, ১০:৪৭
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:
যশোর শিক্ষা বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার যশোর শিক্ষা বোর্ড প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​শিক্ষা বোর্ড শ্রমিক দলের সভাপতি রাসেল পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মাহবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হাজী আনিসুর রহমান মুকুল, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন।
​কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা বোর্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মমিনউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আখতার হোসেন।

​আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ কর্মচারীরা উপস্থিত ছিলেন।