যশোরে ১০ দিনব্যাপী বিসিক মেলা সমাপ্ত
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬, ১৫:৩৯
নিজেস্ব প্রতিনিধি:
যশোরে শেষ হলো ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) মেলা। মেলায় অংশ নেওয়া ৬০টি স্টলের মধ্যে গুণগত মান ও আকর্ষণের ভিত্তিতে সেরা স্টলগুলোর নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের টাউন হল মাঠে মেলার সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিসিক জেলা কার্যালয়, যশোরের আয়োজনে এবং যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে বিজয়ী ও বিশেষ সম্মাননাপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
মেলায় সেরা স্থান অর্জনকারী প্রতিষ্ঠান
১ম স্থান আনন্দা বুটিক এন্ড মিনি গার্মেন্টস প্রোপ্রাইটর, সুফিয়া মাহমুদ রেখা, ২য় স্থান যৌথভাবে 'শৌখিনতা' ও 'ফুড বাজার' প্রোপ্রাইটর শিরিন আক্তার রেখা এবং 'মেঘবালিকা' প্রোপ্রাইটর: আরিফা নাজনীন, ৩য় স্থান তাঁতপল্লী প্রোপ্রাইটর মোস্তাফিজুর রহমান।
বিশেষ সম্মাননা স্মারক প্রাপ্ত প্রতিষ্ঠান ওরিয়েন্ট ফুড প্রোডাক্টস স্বত্বাধিকারী তানভীরুল ইসলাম সোহান, এফ. ইউ. সি ফুডস লি ব্যবস্থাপনা পরিচালক: শ্যামল দাস, মেসার্স ওমর এন্ড সন্স স্বত্বাধিকারী: আমিনুজ্জামান উজ্জ্বল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এম এনাম আহমেদ, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি (নাসিব) যশোরের সভাপতি সাকির আলী।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও উইমেন্স এন্ট্রাপ্রেনিউরস ইনস্টিটিউটের সভাপতি এবং বিন্দু বুটিকের স্বত্বাধিকারী সুফিয়া মাহমুদ রেখা।
সমাপনী অধিবেশনে বক্তারা বলেন, এ ধরনের মেলা স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেলায় উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ক্রেতাদের ভিড় প্রমাণ করে যে দেশীয় পণ্যের বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। আলোচনা সভা শেষে বিজয়ী স্টল মালিকদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ
আপনার মতামত লিখুন :