মার্কিন সাম্রাজ্যবাদ ও অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিভাগীয় প্রতিনিধি সভা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬, ১৫:২৫
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং ফিলিস্তিন-ইরানসহ বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসন বন্ধের দাবিতে যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা। মঙ্গলবার (৫ মে) যশোর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সমাবেশ ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জোটের নেতা ও সিপিবি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান। সভায় প্রধান বক্তা হিসেবে প্রারম্ভিক বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফি রতন।
বক্তারা অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত এই অসম বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বাধীন বাণিজ্যনীতি, কর-সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় ক্রয়নীতিকে সরাসরি মার্কিন করপোরেট স্বার্থের হাতে তুলে দিয়েছে।
নেতৃবৃন্দ বলেন:এই চুক্তির ফলে দেশীয় শিল্প ও কৃষি খাত ধ্বংসের মুখে পড়বে। শ্রমিকের মজুরি ও অধিকার সংকুচিত হবে এবং ওষুধসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।
চুক্তিটি সংসদ বা জনগণকে না জানিয়ে গোপনে করা হয়েছে, যা সাংবিধানিক প্রক্রিয়ার চরম লঙ্ঘন।
এরই মধ্যে চুক্তির শর্ত মেনে বোয়িং কোম্পানির ১৪টি উড়োজাহাজ এবং চড়া মূল্যে ৫৭ হাজার মেট্রিক টন গম কেনার চুক্তি করা হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য অশনিসংকেত।
নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক নেতৃত্বের কঠোর সমালোচনা করে বলেন, অধ্যাপক ইউনূস, তারেক রহমান ও শফিকুর রহমানের যোগসাজশে এই ‘গোলামীর চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। তাঁরা অবিলম্বে এই অনৈতিক যোগসাজশের বিরুদ্ধে জনগণকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তব্য রাখেন:বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু, বাসদের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্যনজনার্দন দত্ত নান্টু, সাম্যবাদী আন্দোলনের ওবায়দুল্লাহ মুসা ()
মাকসুদ আহমেদ মনি। প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন, যার মধ্যে ছিলেন তসলিম উর রহমান (যশোর), এ এস এ রশিদ (খুলনা), তুষার কান্তি দাস (বাগেরহাট), শফিউর রহমান শফি (কুষ্টিয়া), শম্পা বসু (মাগুরা) প্রমুখ।
আপনার মতামত লিখুন :