• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় প্রাইভেটকারে মাদক পরিবহনের সময় র‌্যাবের হাতে দুইজন আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬, ১৩:৪০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দুইজনকে আটক করেছে যশোরের র‌্যাব-৬।

আটককৃতরা হলেো, ঝিকরগাছার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হারুনুর রহমান ও কাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে চিরজিৎ। শুক্রবার সকালে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় থেকে তাদের আটক করা হয়। 

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাইভেটকারটি দেখে তাদের সন্দেহ হয়। গাড়িতে থাকা দুজনকে আটক ও তল্লাশি করে ২১১ বোতল অবৈধ উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে।