• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬, ১০:৪৫
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্জিনা খাতুন (২৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক আর্জিনা খাতুন শার্শা থানার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আবুল কাশেমের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল দক্ষিণ বুরুজ বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে স্থানীয় তুলি সিনেমা হলের প্রায় ২০০ গজ দূরে জনৈক জয়নালের মালিকানাধীন বাসার সামনে থেকে আর্জিনাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৯, তারিখ: ১৯/০৫/২০২৬ ইং)।

আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।