তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ধোপাদী কিংসকে হারিয়ে ফাইনালে শার্শা ফুটবল একাডেমি
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭
অভয়নগর প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম স্মরণে যশোরের অভয়নগরে ‘তরিকুল ইসলাম স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ধোপাদী ফুটবল একাডেমির আয়োজনে সোমবার (২২ ডিসেম্বর) বিকালে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে শার্শা ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪-৩ গোলে ধোপাদী কিংসকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

নির্ধারিত সময়ে কোন গোলে না হলে খেলা শেষে টুর্নামেন্ট কমিটি সরাসরি টাইব্রেকারের সিদ্ধান্ত গ্রহণ করে। সেরা খেলোয়াড় হিসেবে বিজয়ী দলের গোলরক্ষক নাহিদকে পুরষ্কৃত করা হয়।
টুর্নামেন্ট কমিটির পরিচালক রুহুল আমিন সরদারের সভাপতিত্বে প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সোনালি অতীত ক্লাবের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিউল হোসেন রবি। এ সময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও অভয়নগর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মশি, যশোর জেলা ট্রাক ট্যাঙ্কলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক কৃতি ফুটবলার জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) একই মাঠে বিকাল ৩ টায় টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় নড়াইলের চাচাড়া ফুটবল একাদশের মুখোমুখি হবে যশোর ফুটবল একাডেমি।
আপনার মতামত লিখুন :