নির্ভুল পরিমাপ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির আহ্বান
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬, ০৯:৪৮
নিজেস্ব প্রতিনিধি:
বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে যশোরে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা উপ-পরিচালক (স্থানীয় সরকার) রফিকুল হাসান। তিনি বলেন, আধুনিক বিশ্বে শিল্প, বাণিজ্য, কৃষি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে নির্ভুল পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিমাপ নিশ্চিত করা না গেলে ভোক্তা অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়ে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিশেষ অতিথির বক্তব্যে দেন, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি, যশোরের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান খাঁন। প্রেসক্লাব ও বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি, সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) কমলেশ মজুমদার ।
সভায় বক্তারা আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পরিমাপ ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ, ব্যবসায়িক স্বচ্ছতা ও শিল্পোন্নয়নে মেট্রোলজির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :