গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে মারধরের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬, ১৩:০৬
স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জে বিচারক কর্তৃক এক মহিলা শিক্ষানবিশ আইনজীবীকে শারীরিকভাবে জখম ও লাঞ্ছিত করার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার যশোর জেলা জাজ আদালত প্রাঙ্গণে যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা গোপালগঞ্জের ঘটনাটির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী বিচারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম পান্নু, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মৌলুহদা পারভীন, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, অ্যাডভোকেট শামসুন নাহার কণা এবং অ্যাডভোকেট ইমরান হোসেনসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :