লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৯
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৩১ অক্টোবর প্রস্তাবিত ঢাকা–খুলনা–যশোর–কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল ও সর্বাত্মকভাবে বাস্তবায়নের লক্ষ্যে যশোরে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা জামায়াত কার্যালয়ে এই প্রস্তুতিমূলক আলোচনার আয়োজন করা হয়।
জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পেশাজীবী থানার সেক্রেটারি জি এম আবু ফয়সল এবং প্রচার বিভাগের সহকারী আলমগীর হোসাইনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচি সফল করতে বিভিন্ন সাংগঠনিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :