• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সম্পত্তির লোভে বাবাকে নির্যাতনকারী দুই মেয়ের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:

​যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে সম্পত্তির লোভে বাবাকে নির্যাতনকারী দুই মেয়ের অপতৎপরতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বজন ও গ্রামবাসী। বুধবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাকাপুর গ্রামের ইমামুল হোসাইন মানিক।

​সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০২৩ সালে মৃত হায়দার আলীর মেয়ে স্নেহলতা পারভীন বিউটি ও লাকীসহ কয়েকজন সম্পদের লোভে বাবা হায়দার আলীর ওপর নির্যাতন ও হত্যাচেষ্টা চালায়। লন্ডন প্রবাসী মেঝ ছেলে ব্যারিস্টার মোর্তুজা পিতাকে রক্ষায় এগিয়ে এলে তার ওপরও হামলা চালানো হয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় উদ্ধার হওয়া হায়দার আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সংক্রান্ত মামলায় অভিযুক্তরা ইতোপূর্বে জেল খাটেন।

​গ্রামবাসীর দাবি, হত্যা মামলা ও আইনি জটিলতা থেকে বাঁচতে এবং জমি আত্মসাৎ করতে তারা স্বজন ও স্থানীয় বিএনপি নেতা এম এ সালামের বিরুদ্ধে চাঁদাাবাজি ও জমি দখলের মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। বিউটির বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ অন্তত ১০-১১টি মামলা রয়েছে। এ চক্রের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার জোর দাবি জানানো হয়।

​সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, রবিউল ইসলাম, কাসেম আলী, আনসার আলী, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম প্রমুখ।