যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক জেলা সম্মেলন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬, ১৩:৫০
স্টাফ রিপোর্টার :
‘দেশে নেতৃত্বের পাশাপাশি নীতিরও পরিবর্তন প্রয়োজন’—এই স্লোগানকে সামনে রেখে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে আগামী সেশনের জন্য নতুন জেলা কমিটি ও উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়েছে। শনিবার শহরের পার্ক ভিউ রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ আব্দুল হালিম-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল।
সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেন। তারা বলেন, শুধু নেতা বদল করে দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়, বরং ইসলামী আদর্শের ভিত্তিতে নীতি ও ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
এছাড়া বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট লেখক ও কলামিস্ট অধ্যক্ষ নজমুল হুদা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডক্টর ফারুক আহমেদ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট বায়জিদ হুসাইন,ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুর ইসলাম নুরুল। যশোর জেলার সকল দায়িত্বশীল এবং সকল উপজেলার সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক মন্ডলী উপস্থিত ছিলেন। অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন দেশে নেতৃত্বের পাশাপাশি নীতিরও পরিবর্তন প্রয়োজন। তারা ইসলামী আদর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। দলটির যুগ্ম মহাসচিব পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন।
নবাগত কমিটির সভাপতি : অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী সরদার,সেক্রেটারি এইচ এম মহসিন,জয়েন্ট সেক্রেটারি: মাওলানা কাজী ইমদাদুল্লাহ এবং নতুন দুজনকে উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে নাম ঘোষণা করেন উপদেষ্টা মিয়া মোহাম্মদ আব্দুল হালিম, প্রফেসর ডঃ মোঃ ফারুক আহমেদ।
আপনার মতামত লিখুন :