• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ অগাস্ট ২০২৬, ১৩:২৩
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফারুক হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী লিটু আনাম পেয়েছেন ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে নান্নু আবীর ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সামিউল আলীম সৌরভ পেয়েছেন ৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পেয়েছেন ১২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে সুমন হোসেন ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আল আমিন পেয়েছেন ১২ ভোট।
এছাড়া প্রতিদ্বন্দ্বী না থাকায় সহসভাপতি পদে আব্দুস সালাম, কোষাধ্যক্ষ পদে এম. ই. এ. মুন্না বাসার এবং কার্যকরী সদস্য পদে অনিমেষ দাস, শরিফুল ইসলাম জুনিয়র ও পাপ্পু নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচনী কমিশনার ডা. স্বপন বিশ্বাস। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন এম. ই. এ. মুন্না বাসার,ইব্রাহিম হোসেন হীরা , ইমরান চৌধুরী (কাজল বাবুর্চি),  ফকরুল হোসেন, আলমগীর হোসেন ও হাসান আব্দুর রব (মান্তু)।

নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পর যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।