বাজেটকে স্বাগত জানিয়ে যশোরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আনন্দ মিছিল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ জুন ২০২৬, ১৭:৪৩
স্টাফ রিপোর্টার :
যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাজেটকে স্বাগত জানিয়ে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আনন্দ মিছিল করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফাইসাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি। এছাড়া বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ এই আনন্দ মিছিলে অংশ নেন।
সমাবেশে বক্তারা ঘোষিত বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী আখ্যা দিয়ে এটিকে স্বাগত জানান এবং তা বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :