• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

এবার রানওয়ে থেকে ছিটকে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক ঃ
ভারতের গর্ব ও নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান ‘তেজস’ আবারও দুর্ঘটনার কবলে পড়েছে। গত ৭ ফেব্রুয়ারি দেশটির একটি সামরিক ঘাঁটিতে এই ঘটনা ঘটে বলে সোমবার (২৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)। মাত্র তিন মাসের ব্যবধানে একই মডেলের বিমানের দ্বিতীয় দুর্ঘটনায় ভারতের সামরিক সক্ষমতা ও প্রযুক্তির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আইএএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, সিঙ্গেল সিটের একটি তেজস বিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফিরছিল। অবতরণের সময় হঠাৎ বিমানের ব্রেক অকার্যকর হয়ে পড়লে সেটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে পাইলট বুদ্ধিমত্তার সঙ্গে সময়মতো বিমান থেকে লাফিয়ে (Eject) বের হয়ে আসায় কোনো প্রাণহানি ঘটেনি।

হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল) নির্মিত এই যুদ্ধবিমানটি ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হয়েছিল। ৭ ফেব্রুয়ারির দুর্ঘটনার পর একই ব্যাচের অন্তর্ভুক্ত প্রায় ৩০টি সিঙ্গেল সিটেড তেজস বিমানকে সাময়িকভাবে ‘গ্রাউন্ডেড’ বা উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। কারিগরি ত্রুটি খতিয়ে দেখতে এসব বিমান বর্তমানে নিবিড় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।

তেজস যুদ্ধবিমানের এটি তৃতীয় বড় দুর্ঘটনা।
  • প্রথম ঘটনা: ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমিরে একটি বিমান বিধ্বস্ত হয়।
  • দ্বিতীয় ঘটনা: দুবাই এয়ার শো চলাকালে বিধ্বস্ত হয়ে প্রাণ হারান উইং কমান্ডার নমন স্যালে।
  • তৃতীয় ঘটনা: চলতি মাসের ৭ তারিখের এই রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনা।
বারবার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালের তৈরি এই বিমানের নকশা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।