• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬, ১৫:৩৫
ছবির ক্যাপশন: ad728

শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শায় কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৮ জুন) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন। পরে দুপুরে ধৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত রবিবার (৭ জুন) রাতে উপজেলার চালিতাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক হাসান ফিরোজ আহম্মেদ টিংকু দীর্ঘদিন ধরে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

শার্শা থানা পুলিশ জানায়, আটক টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি দীর্ঘদিন এলাকা ছেড়ে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে পুনরায় নাশকতার পরিকল্পনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তাঁর নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে তাঁকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন সংবাদমাধ্যমকে জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।