• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত নেতাদের শপথ গ্রহণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬, ০২:৪১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বকচর সমিতির নিজস্ব কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান মজনু।

শপথ গ্রহণ করা নেতৃবৃন্দরা হলেন, সভাপতি সাইদুর রহমান সাহিদ, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান রনি, সহ-সভাপতি রাসেল শেখ ও হযরত আলী, যুগ্ম সম্পাদক মো. পারভেজ, সহ-সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম ছুট্টু, প্রচার সম্পাদক কামরুজ্জামান এবং কার্যনির্বাহী সদস্য আরিফ শেখ, সহিদুল ইসলাম বাবু, মোঃ সোহেল ও আজিজুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লিয়াকত আলী, সদস্য মোর্তূজা হোসেন, যশোর ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহদুর এবং নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।

শপথ গ্রহণ শেষে নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বকচর এলাকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।