যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ অগাস্ট ২০২৬, ১৪:৪২
স্টাফ রিপোর্টার :
সুস্বাস্থ্য আর যোগ্যতায় এগিয়ে রবো বিশ্বটায়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর যশোর শহর শাখার উদ্যোগে "জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৬" ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যশোর শহরের বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট মাঠে এই খেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জুলাই বিপ্লবের শিশু শহীদদের স্মরণে টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। দলগুলোর নামকরণ করা হয়—শহীদ আবদুল আহাদ টিম, শহীদ জাবির ইব্রাহিম টিম, শহীদ আনাস টিম এবং শহীদ রিয়া ঘোপ টিম। পুরো টুর্নামেন্ট পরিচালনা করেন ফুলকুঁড়ি আসর যশোর শহর শাখার অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ মাদ্রাসা যশোর শাখার ক্রীড়া শিক্ষক হারুনুর রশিদ, ফুলকুঁড়ি আসর যশোর শহর শাখার পরিচালক মুহিবুল্লাহ হুসাইন এবং শাখার সাংস্কৃতিক সম্পাদক মাহদী মুবাশ্বির।
মাঠের লড়াই শেষে ফাইনালে শহীদ রিয়া ঘোপ টিমকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ আবদুল আহাদ টিম।
খেলা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় এবং প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :