যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সিরাজ, সাধারণ সম্পাদক মঈনুদ্দীন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬, ১৪:২৭
স্টাফ রিপোর্টার :
উৎসবমুখর পরিবেশ ও শতভাগ ভোটগ্রহণের মধ্য দিয়ে যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সিরাজ মোল্যা এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দীন বিজয়ী হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিটির অন্য সদস্য মুক্তাদিরুল হক তুষার ও রাজ আলী রাজু উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মকলেছুর রহমান।
নির্বাচন পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। সংগঠনের মোট ৬২ জন ভোটারের সবাই স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী—
- সভাপতি: 'ট্যাংকি' প্রতীক নিয়ে সিরাজ মোল্যা ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ কবির ('টিউবওয়েল' প্রতীক) পেয়েছেন ২৪ ভোট।
- সাধারণ সম্পাদক: 'সাইকেল' প্রতীক নিয়ে ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মঈনুদ্দীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-আমীন ('চেয়ার' প্রতীক) পেয়েছেন ৩০ ভোট।
- সহ-সভাপতি: 'রজনীগন্ধা' প্রতীক নিয়ে শরীফ মুকতি মাহমুদ তিলক ৩১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান ('ঘড়ি' প্রতীক) পেয়েছেন ২৮ ভোট।
- সহ-সাধারণ সম্পাদক: 'ফুটবল' প্রতীক নিয়ে শুকুর আলী টুকু ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মনিরুল হোসেন ('মোরগ' প্রতীক) পান ২৪ ভোট।
- সাংগঠনিক সম্পাদক: 'কাঁঠাল' প্রতীক নিয়ে সাইফুল ইসলাম বাবু ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ লিটন ('দরজা' প্রতীক) পান ২৭ ভোট।
- কোষাধ্যক্ষ: 'মোটরসাইকেল' প্রতীক নিয়ে নান্নু হোসেন ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম তাহমিদুর রহমান ('কলম' প্রতীক) পেয়েছেন ২৬ ভোট।
- দপ্তর সম্পাদক: 'আম' প্রতীক নিয়ে সর্বোচ্চ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেলিম হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এস এম মোস্তাফিজুর রহমান পান ১৮ ভোট।
নির্বাহী সদস্য পদে বিজয়ীরা
ছয়টি নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন— আরমান হোসেন (৪৭ ভোট), মাহবুব (৪২ ভোট), আলমগীর হোসেন (৩০ ভোট), মাহিম ইসলাম মুন (২৯ ভোট), মোতালেব (২৮ ভোট) এবং মনির মিস্ত্রি (২৭ ভোট)।
এ পদে অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জাহাঙ্গীর হোসেন (বই) ২৫ ভোট, জালাল আহমেদ (আপেল) ২৪ ভোট, আমিনুর রহমান (মই) ২৩ ভোট, মুজিবুর রহমান (চশমা) ২৩ ভোট এবং নূর ইসলাম মোল্লা (ছাতা) ২৭ ভোট পেয়েছেন।
আপনার মতামত লিখুন :