• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা মাধ্যমে টাকা নেয়ার অভিযোগে আটক নারী করাগারে


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬, ১৫:০৫
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর আরবপুর ইউনিয়নের সুজলপুর এলাকায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে স্থানীয় নারীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মমতাজ বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শহরতলীল খোলাডাঙা গ্রামের বাসিন্দা সাহিদা ইয়াসমিন বাদী হয়ে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১৫ জুন দুপুরে সুজলপুর জামতলা মোড়ে মমতাজ বেগম নিজেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরিচয় দিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে টাকা সংগ্রহের চেষ্টা করেন। মমতাজ বেগমন জানান, ২০০ টাকা জমা দিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে এবং পরবর্তীতে সরকারি আর্থিক সহায়তা মিলবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে আসামি মমতাজ বিভিন্ন ফরম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি দেখান উপস্থিত সকলকে। বিষয়টি সন্দেহের হওয়ায় স্থানীয়রা তাকে আটকে রেখে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে খবর দেন।

খবর পেয়ে সংরক্ষিত মহিলা সদস্য ঘটনাস্থলে যান এবং ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মমতাজ বেগমকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ৮টি ভিডব্লিউবি কার্ড, মহিলা উন্নয়ন সংগঠনের বিভিন্ন ফরম, কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাঁচ কপি রঙিন ছবি ও নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক মমতাজ বেগমকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ।