• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জামিন পেলেও কারাগারেই থাকছেন যশোর জেলা আ.লীগ সভাপতি মিলন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬, ৬:১৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন আদালতের মাধ্যমে দুইটি মামলায় জামিন পেয়েছেন। গত রবিবার মামলার শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এই জামিন আদেশ প্রদান করেন। তবে অন্যান্য মামলা থাকায় আপাতত তার কারামুক্তি মিলছে না।

কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, শহিদুল ইসলাম মিলন দুইটি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, শহিদুল ইসলাম মিলন বর্তমানে এই কারাগারেই আটক আছেন। তবে আদালত থেকে জামিন সংক্রান্ত কোনো দাপ্তরিক কাগজ বা জামিননামা এখনও কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি। ফলে তার মুক্তি বা জামিন সম্পর্কে কারাগারের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই।

উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর যশোর শহরের ঘোপ পিলু খান সড়কের বাসিন্দা শহিদুল ইসলাম মিলনকে ঢাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ আটক করে। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কারাগারে আটক আছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।