• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার বাংলাদেশি হাজি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬, ০৪:১৫
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে প্রত্যাবর্তন করেছেন। শনিবার (১৩ জুন) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশ সময় ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

ঢাকাস্থ হজ অফিস সূত্রে জানা গেছে, দেশে ফিরে আসা ১২৭টি ফ্লাইটের যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫০Map হাজার ১০ জন হাজি রয়েছেন।

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারীসহ মোট ৫০ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাঁদের মধ্যে পবিত্র মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় ১ জন মৃত্যুবরণ করেন।

হজ বুলেটিন অনুযায়ী, হজ পালনকালে অসুস্থ হয়ে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৮ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো থেকে ৬২ হাজার ৮৩৭ জন এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক থেকে ২৭ হাজার ৬৬৫ জন হাজিকে বিভিন্ন প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বছরের প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ছাড়ে। এরপর ২১ মে প্রাক-হজ ফ্লাইট সম্পন্ন হয় এবং গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ পালন শেষে গত ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।