• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে যুবদল নেতা সাদিকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ অগাস্ট ২০২৬, ১৪:৪০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :

যশোর নগর যুবদলের ২ নম্বর ওয়ার্ড শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদিকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) আসর নামাজ শেষে ২ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে যশোর কারবালা কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য চৌধুরী রাজীব হাসান রিপন, ২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শেখ বাইজিদ আব্বাস, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইমরানুর হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল্লাহ মল্লিক ডলার এবং ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গৌতম কুমার দাস।

এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।