• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে ঈদের ছুটির ভেতরেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা বিভাগের সেবা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬, ০৮:১৯
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুরে পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্র সমূহে কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় কেন্দ্রগুলোতে অব্যাহত ছিল জরুরী সেবা কার্যক্রম। ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির ভেতরেও মানবিক দিক বিবেচনা করে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরী সেবা কার্যক্রম চালু রাখে কর্তৃপক্ষ।

যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. গোলাম মোক্তাদিরের পরিচালনায় এই কার্যক্রম পরিচালিত হয়। 

উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক শারমিন শাপলা বলেন, ঈদের ছুটির ভেতর পাঁচজন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা এবং তিনজন মাকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়। এ ছাড়া ৬০ জন সাধারণ রোগি ও ১৫ জন কিশোর-কিশোরীকে কৈশরকালীন সেবা, পাঁচজন দম্পতিকে আইইউডি, ১৫ জনকে ইনজেকশন, ২৭ জনকে খাবার বড়ি এবং ৪৮ জনকে কনডম সরবরাহ করা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সেজন্য ঈদের ছুটির ভেতরেও স্থানীয়ভাবে বিশেষ উদ্যোগে এই সেবা প্রদান করা হয়।