• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে অভয়নগরে ফারিয়ার মানববন্ধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬, ৬:৩৪
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে যশোরের অভয়নগরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) অভয়নগর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ফারিয়া অভয়নগর উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইমামুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাসেল খান, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান প্রমুখ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফারুক হোসনে, নজরুল ইসলাম, ম্যানেজার ফোরামের সিনিয়র সদস্য মশিউর রহমান ও আমিনুল ইসলাম। 

বক্তারা বলেন, দেশে প্রায় তিন লাখ উচ্চশিক্ষিত যুবক ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন। নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা মানুষের সেবা করছেন এবং সরকারের রাজস্ব আদায়ে ভূমিকা রাখছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি অশুভ চক্র ঔষধ কোম্পানিতে কর্মরতদের ‘দালাল’ আখ্যায়িত করে সম্মানহানি করছে। পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবী জানান বক্তারা।