• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে পুলিশের বিশেষ চেকপোস্ট, তল্লাশি


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১১ জানুয়ারী ২০২৬, ০৭:০৪
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ। শনিবার বিকেল থেকে শহরের প্রবেশপথ ও ব্যস্ততম প্রধান মোড়গুলোতে একযোগে এ বিশেষ অভিযান শুরু হয়ে সন্ধা ছয়টা পর্যন্ত চলে। দেশব্যাপী চলা এ অভিযানের অংশ হিসেবে যশোর শহরের জজকোর্ট মোড়, দড়াটানা চৌরাস্তা, মণিহার চত্বর, চাঁচড়া চেকপোস্ট ও পালবাড়ি মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়। প্রতিটি চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি চালান। 
সারা জেলায় পুলিশি তল্লাশি অভিযানে ড্রাইভিং লাইন্সেস ও যানবাহন রেজিস্ট্রেশন না থাকায় মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।
এছাড়াও বিভিন্ন উপজেলার মোড়ে মোড়ে চেকপোস্ট বাসিয়ে পুলিশ তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী, প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি চালক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করা হয়। প্রয়োজনে জিজ্ঞাসাবাদও করা হয়। নানা অসংগতির কারণে অসংখ্য যানবহন জব্দ ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ। 
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ সদর দপ্তরের বিশেষ নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ এই কার্যক্রম শুরু করেছে। শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ এবং অপরাধীদের অবস্থান শনাক্ত করাই এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রমের মূল উদ্দেশ্য।
তিনি আরও জানান, জনস্বার্থে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত  জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালনা করা হবে।