• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারকের বিরুদ্ধে মামলা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২২
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব  প্রতিনিধি:

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রাশেদুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার শহরের কাজীপাড়ার আব্দুল আজিজ সড়কের বাসিন্দা মৃত মুন্সী আব্দুল আলীমের ছেলে শরিফুর আলম বাদী হয়ে এ মামলা করেছেন।
 
সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস। এদিকে মামলার বাদী শরিফুল আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না থাকায় পুলিশ আদালতের সামনের রাস্তা থেকে তাকে আটক করে নিয়ে গেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর। 

মামলার অভিযোগে জানা গেছে, আইন বহির্ভূত বিভিন্ন আদেশ, আইনজীবীদের সাথে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যশোর জেলা আইনজীবী সমিতি গত ৪ মার্চ সাধারণ সভা করে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে। সেই থেকে আজ অবধি যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের কার্যক্রম বিচারক আইনজীবীদের অনুপস্থিতে করে আসছেন। মামলার বাদী শরিফুল আলমের একটি মামলা এই আদালতে বিচারাধীন ছিল। গত ৩০ মার্চ শরিফুল আলম আইনজীবীদের আদালত বর্জনের কারণে তিনি সশরীরে আদালতে উপস্থিত হয়ে একটি সময়ের আবেদন জমা দেন। এদিন বিচারক রাশেদুর রহমান মামলার বাদির সময়ের আবেদন নামঞ্জুর করে বাদীর  বক্তব্য একতরফাভাবে গ্রহণ করেন। বিচারক আদেশে ডাকমতে বিবাদীর অনুউপস্থিতি উল্লেখ করে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে যুক্তিতর্কের দিন ধার্য করেন।

বিচারক রাশেদুর রহমান বিচারাধীন অনেক মামলা  ক্ষমতার অপব্যবহার করে অর্পিত দায়িত্ব কর্তব্য পালন না করায় দুর্নীতি প্রতিরোধ আইনের অপরাধ করেছেন। 

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন ও কোতোয়ালি থানায় দেয়া অভিযোগ কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে মামলা করেছেন।