• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে সুরধুনী সংগীত নিকেতনের রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬, ১৪:৪০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর জেলা শিল্পকলা একাডেমিতে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘সুরধুনী সংগীত নিকেতন’-এর রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব-।

​সুরধুনী সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উৎসবের প্রথম পর্বে ছিল রবীন্দ্র সংগীত, নৃত্য ও সমবেত আবৃত্তি। অনুষ্ঠানে বড়দের কোরাস ‘ঐ মহামানব আসে’ এবং ছোটদের কোরাস ‘হারে রে রে’ ছাড়াও একক কণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন অংকন হালদার, আদৃতা চক্রবর্তী, মঞ্জুরা রহমান, শ্যামলী দাস, তিথি অধিকারী, দ্যুতি অধিকারী, মৌসুমী আক্তার, ললিতা বিশ্বাস ও তরিকুল ইসলাম। এছাড়া ‘আনন্দ লোকে মঙ্গলালোকে’ গানের সাথে একটি আকর্ষণীয় নৃত্য পরিবেশিত হয়।

​তরিকুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে যন্ত্রসংগীতে ছিলেন অমিতাভ রাজ, মোহন ধর, সুজন দাস, অনুপ কুমার খাঁ ও তাওহীদুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ললিতা বিশ্বাস, মৌসুমি আক্তার, অপর্ণা দাস ও শচীন বর্মণ। পরিশেষে সংস্কৃতিপ্রেমী দর্শকদের উপস্থিতিতে এই উৎসব সফলভাবে সম্পন্ন হয়।