সীমান্ত এলাকার পাশাপাশি যশোরের বিভিন্ন স্থানে তল্লাশী ও টহল জোরদার করেছে বিজিবির ৪৯ ব্যাটালিয়ন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সীমান্ত এলাকার পাশাপাশি যশোরের বিভিন্ন স্থানে তল্লাশী ও টহল জোরদার করেছেন যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়ন। নির্বাচন উপলক্ষে দুষ্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। ২৪ জানুয়ারি থেকে জোরদার এ কার্যক্রম শুরু হয়েছে।
যশোর ৪৯ বিজিবি’র নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানোসহ নিয়মিত টহল পরিচালনা করছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।
এ ব্যাপারে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন পর্যন্ত বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :