আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে যশোরে র্যালি ও মহড়া
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯
স্টাফ রিপোর্টার :
যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
র্যালি ও পরবর্তী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার এস এম সিরাজুস সালেহীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুস সালাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল করিম, ইন্সপেক্টর লুৎফর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাঁচতে শেখা’র প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায় এবং সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী উত্তম কুমার বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা।
র্যালি শেষে কালেক্টরেট চত্বরে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে মানুষকে উদ্ধার ও সুরক্ষার কৌশল তুলে ধরে একটি বাস্তবসম্মত মহড়া প্রদর্শিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যৌথভাবে এই সচেতনতামূলক মহড়ায় অংশ নেন।
আপনার মতামত লিখুন :