• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
সুপ্রিম কোর্টের প্রবীণ ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় সূত্রে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর রয়েছে এক গৌরবময় পারিবারিক ইতিহাস। তার পিতা মরহুম আব্দুর রউফ চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট ভাষাসৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। নিঃস্বার্থ ও দূরদর্শী রাজনীতির প্রতিকৃতি হিসেবে তিনি পরিচিত ছিলেন।


একজন মেধাবী ছাত্র হিসেবে রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকার খ্যাতনামা নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

আইন পেশায় নিজেকে উচ্চতর স্তরে নিয়ে যেতে তিনি যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে লন্ডনের মর্যাদাপূর্ণ ‘লিংকনস ইন’ থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করে দেশে ফেরেন এবং উচ্চ আদালতে আইনি লড়াইয়ে দক্ষতার পরিচয় দেন।

রাষ্ট্রের শীর্ষ এই আইনি পদে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে ব্যারিস্টার রাগিব রউফের অন্যতম প্রধান অঙ্গীকার হলো—আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা এবং দেশে টেকসই সুশাসন প্রতিষ্ঠা করা।

সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই নিয়োগ দেশের বিচার বিভাগে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।