• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় ঐতিহাসিক ‘জিয়ার খাল’ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬, ১৪:৩৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক ‘জিয়ার খাল’ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার সকাল ১১টার দিকে তিনি সরেজমিনে খালটি পরিদর্শন করে এর বর্তমান অবস্থা, নাব্যতা ও পানি প্রবাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খালের পানি প্রবাহের গতিপ্রকৃতি, সেচব্যবস্থার কার্যকারিতা এবং স্থানীয় কৃষিতে এর প্রভাব নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি বর্ষা মৌসুমের আগে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় খননকাজ দ্রুত শুরু করার নির্দেশনা দেন।

এ সময় খালের পাড় সংরক্ষণ, বাঁধাই এবং পরিবেশবান্ধব সৌন্দর্যবর্ধন কার্যক্রমের সম্ভাব্য পরিকল্পনাও পর্যালোচনা করা হয়। স্থানীয়ভাবে খালটিকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া আসন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ও সম্ভাব্য ভিভিআইপি সফরকে সামনে রেখে এলাকার সার্বিক অবকাঠামোগত প্রস্তুতির বিষয়টিও খতিয়ে দেখেন প্রতিমন্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটির নাব্যতা কমে যাওয়ায় কৃষিকাজ ও পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিচ্ছে। প্রতিমন্ত্রীর এই পরিদর্শনের মাধ্যমে খালটির পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশা করছেন।