• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে মাদকসেবীর ৭ দিনের সশ্রম কারাদণ্ড


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ অগাস্ট ২০২৬, ১৭:৩৫
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
​যশোরের অভয়নগরে মাদক সেবনের পর জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আলমগীর হোসেন (২৯) নামের এক মাদকসেবীকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মহাকাল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।

​দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন মহাকাল গ্রামের মৃত মোহাম্মাদ আলী খাঁর ছেলে।

​ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, সোমবার দুপুরে মাদক সেবন করে এলাকায় শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে আলমগীর হোসেন নামের এক মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, মাদক সেবনের পর জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে একজন মাদকসেবীকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে