যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওয়াশ ব্লকের উদ্বোধন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬, ১৭:১০
স্টাফ রিপোর্টার :
যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওয়াশ ব্লকের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়। এ কাজে ব্যয় হয়েছে আড়াই লক্ষ টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিশ্রুতি বাস্ত বায়নের সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ওয়াশ ব্লকের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন দীর্ঘ দিন দেশের মানুষ স্বৈরাচার সরকারের কবলে ছিল। ওই সময় মানুষের গনতান্ত্রিক ও ভোট দেয়ার অধিকার ছিল না। মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করে বিএনপি। এক সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। পরবর্তীতে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। সেই ধারাবাহিকতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিশ্ বাস্তবায়নের সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু,সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক শরিফুল আনাম আজাদ। বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান মধুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল আলিম, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন, প্রমুখ। অনুষ্ঠানে ৮ম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত ২ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :