• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মারপিটের অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মায়ের মামলা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
মারপিট, ভাংচুর ও টাকা চুরির অভিযোগে ছেলে তৈমুর রেজা নয়নের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার মা। সোমবার যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক সোলাইমান মোল্যার স্ত্রী ও আসামির মা শাহানারা পারভীন বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি গ্রেফতরি পরোয়ানা জারির আদেশ আদেশ দিয়েছেন। 

মামলার অভিযোগে জানা গেছে, তৈমুর রেজা নয়ন উচ্চ শিক্ষায় শিক্ষত। একটি কোম্পানিতে ঢাকায় এক বছর মত চাকরি করে হটাৎ ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসে। নয়ন বাড়িতে এসে মোবইল ফোনে জুয়ায় আসক্ত হয়ে পড়ে। বিষয়টি মা ও পিতার নজরে আসায় জুয়া খেলতে নিষেধ করায় নয়ন তাদের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। একপর্যায়ে নয়ন প্রতিদিন টাকা নিয়ে বাড়িতে অশান্তি শুরু করে। গত ২১ ফেব্রুয়ারি বিকেলে নয়ন টাকা দাবি করে বাড়িতে চরম অশান্তি শুরু করে। টাকা দিতে অস্বীকার করলে নয়ন তার মা ও পিতাকে মারপিট এবং আসবাবপত্র ভাংচুর করে। এক পর্যায়ে ঘরে থাকা ৫ হাজার টাকা নিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি পারিবারিক ভাবে মীমাংসাং ব্যর্থ তার মা আদালতে এ মামলা করেছেন।