যশোরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১
স্টাফ রিপোর্টার :
যশোর, ১৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিসহ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর সদরে আজ একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন যশোর সদর ও জেলা তথ্য অফিস, যশোর-এর যৌথ আয়োজনে নদীয়ার মোড়, বর্মনপাড়া, চাঁচড়া এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ যশোরের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খান খোকন।
বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি এবং স্থানীয় পর্যায়ের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সরাসরি অবহিত করা এবং তাদের মতামত ও পরামর্শ গ্রহণের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। স্থানীয় পর্যায়ে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে এবং জনগণের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন মজবুত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
আপনার মতামত লিখুন :