চৌগাছায় ভারতীয় এস্কফ সিরাপসহ যুবক আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬, ১৬:৪৪
নিজস্ব প্রতিবেদক
ভারতীয় এস্কফ সিরাপসহ (মাদক) রিপন আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। রিপন আলী চৌগাছার হযরতপুর গ্রামের কাজীপাড়ার ওয়াজেদ আলীর ছেলে।
ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানান, বুধবার দুপুরে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের দেবীপুর বাজারের একটি দোকানের সামনে থেকে রিপনকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল এস্কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটক রিপন আলীকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :