প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮
স্টাফ রিপোর্টার :
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোর কার্যালয়ে আয়োজিত এক সভায় আহ্বায়ক কমিটির সদস্যরা নবনির্বাচিত নেতাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক, সদস্য ও সাবেক সম্পাদক আহসান কবীর, এম আইউব এবং আকরামুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নুর ইসলামসহ নবনির্বাচিত পরিষদের নেতাদের হাতে ক্লাবের দায়িত্ব তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত নির্বাহী কমিটির অন্যান্যদের মধ্যে সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দফতর সম্পাদক তহীদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং সদস্য রফিকুল ইসলাম, গালিব হাসান পিল্টু, মুর্শিদুল আজিম হিরু, এসএম সোহেল ও তৌহিদ জামান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের নির্বাচন ও সাধারণ সভা আয়োজনের লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটি এই নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন সংবাদকর্মী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। গঠনতন্ত্র অনুযায়ী এই নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর ক্লাবের পরিচালনার দায়িত্ব পালন করবে।
আপনার মতামত লিখুন :