• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় ১৪০ পিচ ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬, ১৭:১৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
শনিবার (৯ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলায় তাদেরকে আদালতে পাঠান হয়।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৌর শহরের চাঁদপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মারুফ হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মারুফ হোসেন চাঁদপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমানের ছেলে।
এ দিকে যশোর ডিবি পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় তারা চাঁদপুর গ্রামে সাইফুল ইসলাম ফিকিরকে আটক করে। পরে তার নিকট থেকে ৯০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ফিকির পৌর এলাকার চাঁদপুর গ্রামের আজিজ বক্সের ছেলে ও সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন হত্যা মামলার আসামি।
শনিবার দুপুরে আটক আসামিদেরকে আদালতে পাঠান হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।