নিজেস্ব প্রতিনিধি:
‘সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত বিতর্কিত চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণের দাবিতে ১ ঘণ্টার কলম বিরতির আহবান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার যশোর শহরের আর এন রোডস্থ ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে সাধারণ গ্রাহকদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— অবৈধ চেয়ারম্যানের অপসারণ, গ্রাহকদের স্বার্থ রক্ষা, সাধারণ গ্রাহকদের ওপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদ, আমানতের সুরক্ষা নিশ্চিতকরণ এবং এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের ব্যাংকিং খাত থেকে বয়কট করা।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম যশোর শাখার সভাপতি রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক মিনা খানম, হেনা সরোয়ার, ড. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল লতিফ ও রেজওয়ান আহমেদসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন:আমরা এখানে ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে ব্যাংকের আমানতের নিরাপত্তা ও স্বচ্ছতার জোর দাবি জানাতে এসেছি। পরিচালনা পর্ষদে সদ্য নিয়োগপ্রাপ্ত বিতর্কিত নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের জন্য আমরা তীব্র জোর জানাচ্ছি, তাকে অবিলম্বে এখান থেকে সরতে হবে।
আপনার মতামত লিখুন :