• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর ইনস্টিটিউটে শিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে শিশু চিত্রাঙ্কন উৎসব ও পুরস্কার বিতরণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ অগাস্ট ২০২৬, ১৫:৪৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
দেশবরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে যশোর ইনস্টিটিউটের শিশু চিত্তবিনোদন কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) যশোর ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশের মাধ্যমে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যশোরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র ছিল। তবে মাঝখানে এটি কিছুটা ঐতিহ্য হারিয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করে উন্নয়ন কাজের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা আশাবাদী, যশোর ইনস্টিটিউট আবার তার হারানো ঐতিহ্য ও স্বগৌরব ফিরে পাবে।”

যশোর ইনস্টিটিউটের শিশু চিত্তবিনোদন কেন্দ্রের সভাপতি ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু ও সৈয়দ শাহাজাহান আলী খোকন, পাঠাগার বিষয়ক সম্পাদক অধ্যাপক শেখ জুলফিকার আলী, টাউন ক্লাব সম্পাদক অধ্যাপক ইবাদত খান এবং শিশু চিত্তবিনোদন কেন্দ্রের সম্পাদক এমরান সাদিক বাপ্পুসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, শিশুদের ৩টি গ্রুপে আয়োজিত এই চিত্রাঙ্কন উৎসবে মোট ১০৫ জন প্রতিযোগী অংশ নেয়।

প্রতিযোগিতায় বিজয়ী সেরা ৯ জন হলেন:
  • ‘ক’ গ্রুপ: ১ম - অন্তু বৈরাগ্য, ২য় - হাবিবুল বাশার আনসারী, ৩য় - জিনিয়ামিন রাইস।
  • ‘খ’ গ্রুপ: ১ম - আরাফ আইয়ান, ২য় - সমৃদ্ধী চৌধুরী, ৩য় - শেখ নুসাইবাহ নূরাইঈন তুলতুল।
  • ‘গ’ গ্রুপ: ১ম - জাইফ রাফসান রহমান, ২য় - নুর এ আয়েশা আয়াত, ৩য় - অর্নিভ চন্দ।