চৌগাছায় নারী ভোট কর্মী হেনস্তার ২ ঘটনায় ধানের শীষের ৭কর্মীকে তলব
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৮
চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় নারী নির্বাচনি কর্মীদের হেনস্তার দুই ঘটনায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিতে দুটি মামলা হয়েছে। পৃথক দুই নির্বাচনি মামলায় ৭জনকে অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) অভিযোগ দুটি আমলে নিয়ে আগামী ৮ফেব্রুয়ারী অভিযুক্ত ৭জনকে স্ব-শরীরে সামারি ট্রায়ালে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছেন অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল। এই আদেশ নোটিশ সংশ্লিষ্টদের কাছে পৌছে কমিটির কাছে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে চৌগাছা থানার ওসিকে।

কমিটির ২টি পৃথক আদেশে বলা হয়, কমিটির নিকট লিখিত অভিযোগ পাওয়া যায়। যা পর্যালোচনায় দেখা যায়, অভিযোগকারী (ভোট কর্মী) একটি লিখিত অভিযোগ করেছেন গত ২ফেব্রুয়ারী তারিখ দুপুর ১টার দিকে চৌগাছা উপজেলার ৪নং ধুলিয়ানী ইউনিয়নের ০২ ওয়ার্ডের মুক্তারপুর গ্রামের সাধারণ নারীদের কাছে (নারী ভোট কর্মী) দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে ভোট চাইতে গেলে আইতাল হোসেন ও বাদলের বাড়ীর সামনে পৌছালে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মী মোঃ ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, মোঃ শিমুল হোসেন, কবির হোসেন হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্চিত করে মোবাইল ফোন, খাতা এবং কাগজপত্রাদি কেড়ে নেয়। অভিযুক্তদের ওই আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫(গ) ও ১৫ (ঘ) বিধির লঙ্ঘন যা The Representation of the People Order, 1972 এর Article 91B (3) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়ার মত উপাদান রয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় অভিযুক্ত মোঃ ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, মোঃ শিমুল হোসেন, কবির হোসেন এর বিরুদ্ধে The Representation of the People Order,1972 এর Article 91B(3) এর অপরাধ ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সামারি ট্রায়ালের নিমিত্তে আমলে গ্রহণ করা হলো।
আসামীদেরকে স্ব-শরীরে নিম্নস্বাক্ষরকারীর অস্থায়ী কার্যালয় (যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ৩য় তলায় অবস্থিত অভয়নগর সিভিল জজ আদালত) এ হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হলো।
আগামী ৮ ফেব্রুয়ারী সামারি ট্রায়ালের দিন ধার্য্য করে আসামীদের প্রতি সমন ইস্যু করার নির্দেশনা দেন ৮৬ যশোর-২ সংসদীয় আসনের অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান সিভিল জজ গোলাম রসুল। একই সাথে অভিযোগকারীকে অভিযোগের সাক্ষ্য প্রমাণসহ হাজির থাকার এবং তাদেরকেও সমন জারির নির্দেশ দেন কমিটির প্রধান। এবং আদেশ ও ইস্যুকৃত সমন জারী করে অতি সত্বর জারী প্রতিবেদন কমিটির কার্যালয়ে প্রেরণের জন্যে অফিসার ইনচার্জ, চৌগাছা থানা, যশোর-কে নির্দেশ প্রদান করা হলো।
একই দিনে দ্বিতীয় আদেশে উপজেলার ৮নং হাকিমপুর ইউনিয়নের ০৯ ওয়ার্ডের মাঠচাকলা গ্রামের সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে ভোট চাইতে গেলে এসময়ে পুরাতন মসজিদ সংলগ্ন পৌছালে অভিযুক্ত প্রতিদ্বন্দি প্রার্থীর কর্মী মোঃ শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমান নারী ভোট কর্মীদের হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্চিত করে মোবাইল ফোন, খাতা এবং কাগজপত্রাদি কেড়ে নেয়। অভিযুক্তদের উক্ত আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫(গ) ও ১৫ (ঘ) বিধির লঙ্ঘন যা The Representation of the People Order, 1972 এর Article 91B (3) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
তাদেরকেও একইভাবে ৮ ফেব্রুয়ারী স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
আপনার মতামত লিখুন :