স্বাধীনতা দিবসে বেনাপোলে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬, ১৪:৩৩
বেনাপোল প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে যশোরের বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
সকালে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের গেট থেকে র্যালিটি শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড মাঠ ও বেনাপোল কাস্টম হাউসের গেট অতিক্রম করে। পরে পুনরায় শুরুর স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা স্বাধীনতার বীর শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার আমির মোঃ রেজাউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন:
- মাওলানা ইউসুফ আলী: সেক্রেটারি, বেনাপোল পোর্ট থানা জামায়াত।
- ডাক্তার ইমরান হোসেন: সভাপতি, যুব বিভাগ।
- মোঃ হাবিবুর রহমান: নায়েবে আমির।
- মাওলানা রিয়াছত আলী: আমির, বেনাপোল পৌর জামায়াত।
- আলহাজ্ব নূরুল হক: সেক্রেটারি, পৌর জামায়াত।
- মোঃ কামরুজ্জামান: সভাপতি, পৌর যুব বিভাগ।
এছাড়াও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইলিয়াস এবং প্রচার সম্পাদক মোঃ আব্দুল হামিদসহ কয়েকশ নেতাকর্মী ও সমর্থক র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ মহান স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে একটি ইনসাফপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো বেনাপোল শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :