• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে নিষ্ক্রিয় করা হলো ৩৫টি বোমা ককটেল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬, ১৬:১৪
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ৫টি মামলায় উদ্ধার করা ৩৫টি বোমা/ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে| বুধবার (৩ জুন) দুপুরে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোমা নিষ্ক্রিয়করণ দল অভয়নগর থানা সংলগ্ন ˆভরব নদ তীরবর্তী বালুর মাঠে বোমা/ককটেলগুলো নিষ্ক্রিয় করে| 

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘৫টি মামলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ৩৫টি বোমা/ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে| ঢাকা থেকে আগত পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোমা নিষ্ক্রিয়করণের একটি চৌকশ দল দুপুর ১২টার দিকে বোমা/ককটেলগুলো নিষ্ক্রিয়করণের কাজ শুরু করে| এ সময় ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়|’

ওসি আরো বলেন, ‘অত্যন্ত সতর্কতার সঙ্গে ৩৫টি বোমা/ককটেল নিষ্ক্রিয়করণ করা হয়| বিজ্ঞ আদালতের নির্দেশনায় এগুলো নিষ্ক্রিয় করা হয়েছে|’