• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় দুই স্পোর্টস দোকানিকে জরিমানা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬, ০৪:৫৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, যশোর:
সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখায় যশোরের শহরের দড়াটানা মোড়ে দুইটি স্পোর্টস দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত ৯টার দিকে পরিচালিত এক অভিযানে “নিউ যশোর স্পোর্টস” ও “সুজন স্পোর্টস” নামের প্রতিষ্ঠান দুইটিকে ১ হাজার টাকা করে সর্বমোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিউল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় (সন্ধ্যা ৭টা)-এর মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও, ওই দুইটি প্রতিষ্ঠান তা অমান্য করে দোকান খোলা রেখে বেচাকেনা চালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

সরকারি নির্দেশনা লঙ্ঘনের দায়ে ভোক্তা ও জনস্বার্থ বিবেচনায় দোকান দুইটিকে জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে সরকারি নির্দেশনা পুরোপুরি মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মচারীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।