• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬, ১০:৩১
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার যশোর প্রেস ক্লাব চত্বরে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

​'বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ' যশোর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
​যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

 বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সহ-সভাপতি জয়ন্ত বিশ্বাস, দুলাল সমাদ্দার ও অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ।

​এছাড়াও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রতন আচার্য, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবিন কুমার পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ দত্ত, সাধারণ সম্পাদক তপন ঘোষাল এবং আইন সম্পাদক অ্যাডভোকেট নবকুমার কুন্ডু।

​সমাবেশে বক্তারা সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মন্দির ভাঙচুরের হুমকির তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।