সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর শোকে স্ট্রোকে পিতার মৃত্যু
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৪
চৌগাছা প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে স্ট্রোক করে মারা গেছেন এক পিতা। রোববার (২২ফেব্রুফারী) মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছায়। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে যশোর-বেনাপোল রোডের গালিব তেল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যায় ওবায়দুল ইসলাম (৩৫) নামে এক আলমসাধু (স্থানীয় স্যালো মেশিন চালিত যানবাহন) চালক। তিনি চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের ফুলসারা-নিমতলা গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল তার আলমসাধু চালিয়ে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে চালক ওবায়দুল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুসংবাদ শুনে তার পিতা রবিউল ইসলাম (৬৫) আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা করে রাত সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান তিনি স্ট্রোকজনিত কারণে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ঘটনাটি যশোর সদরের। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :