• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঢাকাস্থ মণিরামপুর সমিতির ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন: ত্রাণ ও মেডিকেল ক্যাম্পের দুই কমিটি গঠন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব করতে ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে প্রবেশ করলো 'মণিরামপুর সমিতি ঢাকা'। নতুন এই ব্যবস্থার মাধ্যমে ঢাকা অবস্থানরত মণিরামপুরের অধিবাসীদের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, দ্রুত যোগাযোগ এবং বিভিন্ন অনলাইন সেবা সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যাবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সমিতির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মণিরামপুর সমিতি ঢাকার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এই অনলাইন প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, "আধুনিক প্রযুক্তির সুষম ব্যবহারের মাধ্যমে সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।"

সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান কনি জানান, সমিতির নিয়মিত সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে মণিরামপুরের সাম্প্রতিক বন্যাকবলিত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত ত্রাণ বিতরণ এবং বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব মানবিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাভিত্তিক এই সমিতি পৃথক দুটি পরিচালনা কমিটি গঠন করেছে:

মেডিকেল ক্যাম্প পরিচালনা ও বাস্তবায়ন কমিটি: আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক, এস এম আহসানুজ্জামানকে যৌথ আহ্বায়ক, জিয়াউদ্দিন বাবলুকে সদস্য সচিব এবং হুমায়ুন কবির সবুজকে যুগ্ম সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ফ্রি চিকিৎসা সেবা, ওষুধ সংগ্রহ ও চিকিৎসক দলের সার্বিক কার্যক্রম তদারক করবে।

ত্রাণ পরিচালনা ও বাস্তবায়ন কমিটি: আব্দুল ওয়াহাবকে আহ্বায়ক, নজমুল হক টিটোকে যৌথ আহ্বায়ক, মো. সালাউদ্দিনকে সদস্য সচিব এবং মাসুম বিল্লাহকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এ কমিটি ক্ষতিগ্রস্ত পরিবার শনাক্তকরণ, ত্রাণ সামগ্রী সংগ্রহ ও সরেজমিনে বিতরণের দায়িত্ব পালন করবে।

স্বচ্ছতা বজায় রেখে ঢাকার বুকে মণিরামপুরের মানুষের এ মেলবন্ধন ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।