• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরের মারামারি ও বিস্ফোরক মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন শ্যোন-এ্যারস্ট, কারাগারে প্রেরণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ এপ্রিল ২০২৬, ১৩:৫২
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
নওয়াপাড়ার ফেরিঘাট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ- বোমাহামলা ও দোকানপাট ভাঙচুরের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে শ্যোন-এ্যারেস্ট করা হয়েছে| গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের শুনানি শেষে সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন এ আদেশ দিয়েছেন| 

শহিদুল ইসলাম মিলনের আইনজীবী এদিন তার জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন| বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন| 

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সারাদেশে ছাত্র জনতার গণ আন্দোলন তখন তুঙ্গে| এদিন ছাত্র-জনতা নওয়াপাড়র রাস্তায়  নেমে আসে| এদিন দুপুর ১২ টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নোয়াপাড়া হাইওয়ের পাশে ফেরিঘাট চত্বরে জড়ো হয়| একপর্যায়ে আন্দোলনরত ছাত্র জনতার উপর তারা গুলি বর্ষন, বোমা হামলা ও বাজারের বহু দোকানপাট ভাঙচুর করে| এ ঘটনায় ওই বছরের ১০ ডিসে¤^র অভয়নগরের বুইকারা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জোবায়ের হোসেন বাদী হয়ে মারপিট ভাঙচুর ও বিস্ফোরক আইনে অভয়নগর থানায় মামলা করেন| 

এ মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলম মামলার তদন্তকালে  যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সম্পৃক্ততার প্রমাণ পান| ফলে গত ৫ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা কারাগারে অন্য মামলায় আটক শহিদুল ইসলাম মিলনকে এ মামলায় শ্যোন-এ্যারেস্টর আবেদন করেন| গতকাল আবেদনের শুনানি শেষে বিচারক শ্যোন-এ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন|