কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মৎস্যজীবী নিহত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ জানুয়ারী ২০২৬, ১৫:১৮
কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় সুকুমার রায় (৫৪) নামে এক মৎস্যজীবী মারা গেছেন। সোমবার রাতে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল কালীতলা নামক এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। সুকুমার রায় মধ্যকুল জেলে পাড়ার সূর্য কুমারের ছেলে।তার মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মধ্যকুল গ্রামের মেম্বার আব্দুর রহিম। ইউপি মেম্বার আব্দুর রহিম বলেন, মৎস্যজীবী সুকুমার রায় সড়ক পার হওয়ার সময় চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। খুলনায় নেওয়ার পথে তিনি মারা যান।
আপনার মতামত লিখুন :